• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Headline
পঞ্চগড়,আটোয়ারীতে শুভ জন্মাষ্টমী শোভাযাত্রা উৎযাপিত আটোয়ারী দূর্গামন্দিরে ইসলামী আন্দোলনের কর্মী আনোয়ারুল হকের ইন্তেকাল, জামায়াতের শোক কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক। কুলিয়ারচরের সাবেক আরএমও ডা. সাইফুজ্জামান ক্যান্সার বিশেষজ্ঞ, গ্রীণ লাইফ হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ঝালকাঠি ২ নং ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত আল-আকসা জামে মসজিদে মুসল্লিদের মাঝে টুপি বিতরণ করলেন সাবেক এপিপি আল-আমিন সান্তাহারে তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত

ইসলামী আন্দোলনের কর্মী আনোয়ারুল হকের ইন্তেকাল, জামায়াতের শোক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ২৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ মোঃ আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারী ও সেক্রেটারি অধ্যাপক আবু বকর।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আলহাজ মোঃ আনোয়ারুল হকের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী এবং সমাজের একজন সম্মানিত ব্যক্তি। ইসলামী আন্দোলনের দুঃসময়ে তিনি স্থানীয় নেতাকর্মীদের বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী একজন নিবেদিতপ্রাণ কর্মী ও শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম আলহাজ মোঃ আনোয়ারুল হকের রুহের মাগফিরাত কামনা করেন। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন, নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category