• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত

সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ সুমন আলী / ৫৬৬ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুমন আলী

নান্দনিক ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। দুইদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি ম্যানেজিং কমিটির (এডহক) আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সখিনা বেগম, স্থানীয় ইউপি মহিলা সদস্য।
মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন বলেন, “শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে দূরে রাখে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে” তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের সবধরনের সার্বিক সহযোগিতা করবেন।

সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তব্য শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখায় শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি দেখা যায়।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

One response to “সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত”

  1. Hi there, You’ve done a fantastic job. I’ll certainly
    digg it and personally recommend to my friends.

    I’m sure they’ll be benefited from this web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category