• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা, অংশ নিল ৩২১ শিক্ষার্থী। তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ, জরিমানা মাত্র ২০ হাজার টাকা একই অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানায় বৈষম্যের অভিযোগ, সার জব্দ না করায় ক্ষুব্ধ কৃষকরা তানোরে ডাসকো প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ, নীরব প্রশাসন! ধ্বংসের পথে যুবসমাজ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য ঝালকাঠি শহরে ৬ পিস ইয়াবাসহ মিলন নামের এক যুবক গ্রেপ্তার

তানোরে ডাসকো প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা

মমিনুল ইসলাম মুন (রাজশাহী) প্রতিনিধি: / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মমিনুল ইসলাম মুন (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের “প্রায়োরিটি প্রকল্পের”বার্ষিক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় ৬ নং কামার গাঁ ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো প্রায়োরিটি প্রকল্পের চাইল্ড নেটওয়ার্ক ও নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিসের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।সংলাপ সভায় কামার গাঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরে এ লায়লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামার গাঁ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান,৬ নং কামার গাঁ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরিফুল ইসলাম রাজা,ইউপি সদস্য মতিউর রহমান,মহিলা ইউপি সদস্যা ডা বেলি ও জামিলা,কামার গাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান নিশিত কুমার,কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান নিখিল কুমার সহ কামার গাঁ ইউপি সদস্য সদস্যা এবং ডাসকো প্রায়োরিটি প্রকল্পের সহকারী (এসও) সোহেল রানা ও গোলাপ।সংলাপ সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন প্রায়োরিটি প্রকল্পের এডুকেশন অর্গানাইজার সঞ্জয় টপ্প। প্রধান অতিথি তানোর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরে এ লায়লা বলেন,অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা এখন সময়ের দাবি। আমাদের গ্রামীণ এলাকার শিশুদের শিক্ষায় পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে যে কাজ চলছে, তা আরও গতিশীল করতে হবে। অভিভাবক,শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে আমাদের সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে।তানোর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নূর এ লায়লা বলেন প্রকল্পের বার্ষিক সংলাপ বলতে সাধারণত একটি নির্দিষ্ট প্রকল্পের অধীনে বার্ষিক সভা বা আলোচনাকে বোঝানো হয়,যেমন উন্নয়নের জন্য সিস্টেম শক্তিশালী করণ প্রকল্পের বার্ষিক ইউনিয়ন পর্যায়ের সংলাপ,যা গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের অগ্রগতি,পরিকল্পনা এবং সমস্যা নিয়ে আলোচনা করা হয়।শিক্ষা কর্মকর্তা আরো বলেন,শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের জন্য ইউনিয়ন পর্যায়ের এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাসকো “প্রায়োরিটি” প্রকল্পের মাধ্যমে স্কুল পর্যায়ে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে,সেগুলোর সুফল ইতোমধ্যে দেখা যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শিক্ষা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।এই সংলাপ সভায় অংশ নেন ইউনিয়ন পরিষদের ইডিসি সদস্য ও শিক্ষক,অভিভাবক,সাংবাদিক,কাজি,ইমাম,পুরোহিত ও বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category