• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ, নীরব প্রশাসন! ধ্বংসের পথে যুবসমাজ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য ঝালকাঠি শহরে ৬ পিস ইয়াবাসহ মিলন নামের এক যুবক গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব

শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ, নীরব প্রশাসন! ধ্বংসের পথে যুবসমাজ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন স্থানে চলছে মাদক কেনাবেচা। মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত হচ্ছে এলাকার যুবসমাজ। শুধু তরুণরাই নয়, বিভিন্ন বয়সী মানুষও ক্রমেই জড়িয়ে পড়ছে মাদকের নেশায়।

স্থানীয়দের দাবি, মাদকের সহজলভ্যতা দিন দিন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে এলাকার সামাজিক পরিবেশ, পারিবারিক বন্ধন এবং ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক হুমকির মুখে পড়বে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক কেনাবেচার বিষয়ে নানা আলোচনা ও অভিযোগ থাকলেও দৃশ্যমান কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, মাদকের বিস্তার রোধে প্রশাসনের তৎপরতা কোথায়? কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সচেতন মহলের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

স্থানীয় বাসিন্দারা শ্রীপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন, শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।

এখনই যদি মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামী দিনে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে পুরো সমাজকে।

প্রশাসনের কাছে এলাকাবাসীর একটাই প্রশ্ন—মাদকের এই বিস্তার রোধে কার্যকর অভিযান কবে শুরু হবে?

মাদকমুক্ত শ্রীপুর গড়তে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category