• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা, অংশ নিল ৩২১ শিক্ষার্থী। তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ, জরিমানা মাত্র ২০ হাজার টাকা একই অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানায় বৈষম্যের অভিযোগ, সার জব্দ না করায় ক্ষুব্ধ কৃষকরা তানোরে ডাসকো প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ, নীরব প্রশাসন! ধ্বংসের পথে যুবসমাজ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য ঝালকাঠি শহরে ৬ পিস ইয়াবাসহ মিলন নামের এক যুবক গ্রেপ্তার

কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা, অংশ নিল ৩২১ শিক্ষার্থী।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মেধা ও মননশীলতার বিকাশ এবং ডিভাইস আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন লেখক, ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও লেখক জেসমিন আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার।
প্রতিযোগিতায় উপজেলার ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী ‘ক’ শাখায় অংশ নেয়। এ ছাড়া ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ শাখায় ৩৯টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে লাজিনা তাসনিম ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম, জান্নাতুল ফেরদৌস ও হাবিবুল্লাহ রাফিন যৌথভাবে দ্বিতীয় এবং তাহসিন আকন্দ তৃতীয় স্থান অর্জন করে।
‘খ’ শাখায় ইয়াছিন আরাফাত প্রথম, সাদিয়া সুলতা দ্বিতীয় এবং ফাহিমা আক্তার ও নবদ্বীপ কুমার সূত্রধর যৌথভাবে তৃতীয় হয়। ‘গ’ শাখায় সাইফ আল-হাসান প্রথম, নুসরাত ফারিয়া ও আলী আজগর যৌথভাবে দ্বিতীয় এবং লিরিক চন্দ্র তৃতীয় স্থান অর্জন করে। ‘ঘ’ শাখায় ফাহমিদা খান প্রথম, মোসা. জান্নাতুল দ্বিতীয় এবং তাছমিয়া আক্তার সিমরান তৃতীয় হয়।
উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম ও মো. গোলাম রহমান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে ইউএনও এ টি এম কামরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি এবং ডিভাইস আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ও সৃজনশীল ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category