• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা, অংশ নিল ৩২১ শিক্ষার্থী। তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ, জরিমানা মাত্র ২০ হাজার টাকা একই অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানায় বৈষম্যের অভিযোগ, সার জব্দ না করায় ক্ষুব্ধ কৃষকরা তানোরে ডাসকো প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ, নীরব প্রশাসন! ধ্বংসের পথে যুবসমাজ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য ঝালকাঠি শহরে ৬ পিস ইয়াবাসহ মিলন নামের এক যুবক গ্রেপ্তার

তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ, জরিমানা মাত্র ২০ হাজার টাকা একই অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানায় বৈষম্যের অভিযোগ, সার জব্দ না করায় ক্ষুব্ধ কৃষকরা

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে নির্মাণাধীন একটি কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করেছেন। তবে বিপুল পরিমাণ সার মজুদের পরও সেগুলো জব্দ করে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা না করায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে উপজেলার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সারসংক্রান্ত অপরাধে জরিমানার পরিমাণে বড় ধরনের পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাঘের মোড় এলাকায় নির্মাণাধীন মেসার্স রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় বিএনপি নেতা ফজলুর রহমান বলে জানা গেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে সার মজুদ রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানে ২৮০ বস্তা সার মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযানে বিপুল পরিমাণ সার পাওয়া গেলেও সেগুলো জব্দ করা হয়েছে কি না কিংবা কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রির কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় কৃষকদের দাবি, বাজারে প্রয়োজনীয় সার না পেয়ে তাঁরা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন। অথচ একটি নির্মাণাধীন কোল্ড স্টোরে এত বিপুল পরিমাণ সার মজুদ থাকার ঘটনা তাঁদের মধ্যে সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় কৃষক রাজু ও সুজন বলেন, কৃষকরা এক বস্তা সার সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। অথচ একটি প্রতিষ্ঠানে ২৮০ বস্তা সার মজুদ রাখা হয়েছে। এসব সার কোথা থেকে, কার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল, তা তদন্ত করে বের করা প্রয়োজন। তাঁরা মজুদ করা সার জব্দ করে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তাঁরা আরও বলেন, মাত্র দুই দিন আগে মাদারীপুর বাজারের মেসার্স হক ট্রেডার্সে রসিদ ছাড়া দুই বস্তা সার বিক্রির অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেখানে ২৮০ বস্তা সার মজুদের ঘটনায় মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা কতটা যৌক্তিক? একই ধরনের অপরাধে দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার এমন পার্থক্য কেন—এ প্রশ্ন এখন স্থানীয় কৃষক ও সচেতন মহলের।

এদিকে অভিযানের সময় ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কোল্ড স্টোরের লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিভিন্ন এলাকা থেকে সার এনে ওই কোল্ড স্টোরে মজুদ করা হচ্ছে এবং পরে বিভিন্ন এলাকায় সরবরাহ বা পাচার করা হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং সারের উৎস সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে মেসার্স রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দিন বলেন, সারের বিষয়ে তিনি কিছুই জানেন না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের চাষযোগ্য জমি দেখিয়েছে এবং ওই জমির জন্য সার সংগ্রহ করেছে।

তবে ২৮০ বস্তা সার মজুদের উৎস, সংগ্রহের বৈধতা, সারগুলো জব্দ না করার কারণ এবং একই ধরনের অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানার পরিমাণে পার্থক্যের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

স্থানীয় কৃষকদের দাবি, বিষয়টি শুধু জরিমানা আদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারের উৎস, মজুদের উদ্দেশ্য এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে মজুদ করা সার ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category