• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Headline
মুন্ডুমালা মহিলা কলেজের সামনে ড্রেনের নোংরা পানিতে দুর্ভোগ, ভাঙছে সড়ক দুর্গন্ধ ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা, অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার কুলিয়ারচর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ইসমাইল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালার মৃত্যু, প্রাণ গেল একই পরিবারের দুজনের। আদমদীঘি ও সান্তাহারে দামোদর ব্রত সহস্র প্রদীপ প্রজ্জলন অনুষ্টিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা, অংশ নিল ৩২১ শিক্ষার্থী। তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ, জরিমানা মাত্র ২০ হাজার টাকা একই অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানায় বৈষম্যের অভিযোগ, সার জব্দ না করায় ক্ষুব্ধ কৃষকরা তানোরে ডাসকো প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ, নীরব প্রশাসন! ধ্বংসের পথে যুবসমাজ

ইসলামী আন্দোলনের কর্মী আনোয়ারুল হকের ইন্তেকাল, জামায়াতের শোক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ৯০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ মোঃ আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারী ও সেক্রেটারি অধ্যাপক আবু বকর।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আলহাজ মোঃ আনোয়ারুল হকের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী এবং সমাজের একজন সম্মানিত ব্যক্তি। ইসলামী আন্দোলনের দুঃসময়ে তিনি স্থানীয় নেতাকর্মীদের বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী একজন নিবেদিতপ্রাণ কর্মী ও শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম আলহাজ মোঃ আনোয়ারুল হকের রুহের মাগফিরাত কামনা করেন। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন, নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category