• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁয় ডিবির তাণ্ডব: ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মুজাহিদ হোসেস, নওগাঁ জেলা প্রতিনিধি: / ৫৭৪ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মুজাহিদ হোসেস, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ডিবি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৬ জানুয়ারি ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ডিবি পুলিশ জানতে পারে যে, তিনজন ব্যক্তি গাঁজা বহন করে পঞ্চনগর এক্সপ্রেস ট্রেনে শান্তাহার স্টেশনে নেমে নওগাঁ সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মোড় এলাকায় অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন তিনজনকে আটক করে দেহ তল্লাশি চালায়। তল্লাশিকালে—

১। শরিফ মিয়া (২৫), পিতা: শহিদ মিয়া, সাং: পতইর, থানা: নাসিরনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া—তার হাতে থাকা স্কুল ব্যাগ থেকে কচ টেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলায় দুই কেজি করে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

২। একরামুল হোসেন রাসেল (৩০), পিতা: হারুনর রশীদ, সাং: হরিপুর, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া—তার হাতে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে একইভাবে কচ টেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলায় দুই কেজি করে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় তাদের সহযোগী হিসেবে

৩। শরিফ উদ্দিন (৩০), পিতা: শফিকুর রহমান, থানা: আশুগঞ্জ, জেলা: ব্রাহ্মণবাড়িয়া—কেও গ্রেফতার করা হয়।

এ ঘটনায় উদ্ধারকৃত গাঁজাসহ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার জানায়, জেলার মাদক নির্মূলে আগামী দিনগুলোতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category