• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত

সান্তাহারে খাজনা জালিয়াতির অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার-১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৬৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সরকারি স্বার্থ জড়িত থাকা জমির খাজনা (দাখিলা) অবৈধ ভাবে জাল জালিয়াতি করার অভিযোগে জমির মালিকসহ তিন জনের বিরুদ্ধে থানায় প্রত্যারনা মামলা দায়ের করেছেন সান্তাহার ইউনিয়ন ভুমি কর্মকর্তা ফরহাদ হোসেন। 
এ ঘটনায় পুলিশ জমির মালিক মনসুর আলম বাবু (৪৭) কে মঙ্গলবার গ্রেপ্তার করে বগুড়া আদালতে প্রেরণ করেছে।  গ্রেপ্তারকৃত মুনসুর আলম বাবু সান্তাহার নতুন বাজার মহল্লার নুরুল ইসলামের ছেলে। অপর আসামীরা হলো, উপজেলার মালশন গ্রামের গ্রামের আব্দুল লতিফের ছেলে সাদেকুল ইসলাম সাদ্দাম ও রথবাড়ির মহল্লার মকবুল হোসেনের ছেলে আজমল হোসেন মলো।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার সান্তাহার নতুন বাজার মহল্লার মনসুর আলম বাবুর সম্পত্তি সান্তাহার ইউনিয়ন ভুমি অফিসের অধিনে বশিপুর মৌজার সাবেক ১৭৩০ হাল ৩৬১০ দাগের দেড় শতক জমির খাজনা (দাখিলা) অবৈধ্য ভাবে ইউনিয়ন ভুমি কর্মকর্তার অনুমোদন ছাড়াই ভুয়া জাল ভুমি উন্নয়ন কর (দাখিলা) বের করেন। ভুমি উন্নয়ন কর পরিশোধের জন্য গত ২৫ সালের ২৮ মে মাসে খাজনা পরিশোধের জন্য আবেদন করলে উক্ত সম্পত্তিটি সরকারী স্বার্থ জড়িত থাকায় ইউনিয়ন ভুমি কর্মকর্তা সেই আবেদন টি বাতিল করেন এবং তখন থেকে উক্ত হোল্ডিংয়ের খাজনা পরিশোধ বন্ধ থাকে।এদিকে উক্ত সম্পত্তির খাজনা পরিশোধের জন্য পুনরায় গত ১৫ জুন রাত ২ ঘটিকার সময় অনলাইনে আবেদন হয় এবং এর আগের দিন ১৪ জুনে গভীর রাতে খাজনা পরিশোধ করে দাখিলা বের করে সেই দাখিলায় ১৯৯৮-১৯৯৯ অর্থ বছরের খাজনা পরিশোধ দেখানো হয়। খাজনার রশিদে চলতি অর্থবছর না থাকায় তা সংশোধনের জন্য গত ১৫ জুন সকাল ১০ টার সময় আজমল হোসেন মলো ইউনিয়ন ভুমি কর্মকর্তার নিকট গেলে উক্ত ভুমি উন্নয়ন করের রশিদ দেখে সন্দেহ হলে যাচাই বাচাই করে দেখেন এই ভুমি উন্নয়ন কর (দাখিলা) অবৈধ ভাবে জাল জালিয়াতির মাধ্যমে করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার ইউনিয়ন ভুমি কর্মকর্তা ফরহাদ হোসেন বাদী হয়ে জমির মালিকসহ উল্লেখিত তিন জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জমির মালিককে গ্রেপ্তার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category