• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৪২২ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ২০ বছর পূর্তি উদযাপন শেষে ২১ বছরে পদার্পণ করেছে। এই উদযাপন উপলক্ষে আজ শনিবার বেলা ১১ঃ০০ টায় বনার্ঢ্য র‍্যালি সহ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রেসক্লাবে হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াহাব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। প্রধান অতিথি বলেন, বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বৈশাখী টিভি গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, এছাড়াও মাহিদুল ইসলাম ফরহাদ সহ সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বৈশাখী টেলিভিশনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এ কামনা করে দেশের ইতিবাচক চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category