• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।
তারিখ ও সময়: ০১ অক্টোবর ২০২৬, সকাল ০৯:৪০ ঘটিকা।
স্থান: শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামস্থ পশ্চিম পাড়া (সীমান্ত পিলার ১৮৭/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।অভিযানকারী দল: শিয়ালমারা বিওপি’র নায়েক সুশীল চাকমার নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ টহল দল।
গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করা হয়। বর্তমানে জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বিষয়ের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সজাগ দৃষ্টি ও পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category