সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠি পৌরসভার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন মিরা (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে স্টেশন রোডের তালুকদার জেনারেল স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি থানার এসআই (নিঃ) মোঃ কবির খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে মিলন মিরার দখল থেকে ৬ পিস কথিত অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঝালকাঠি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।