• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনডিএফের পর এবার জামায়াত থেকে বহিস্কার ডা. ইসমাইল হোসেন কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। জামালপুরে জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ৷৷ পাল্টাপাল্টি অভিযোগ৷ নিরপেক্ষতা তদন্ত দাবি স্থানীয় এলাকাবাসী নাচোলে ডিএনসির অভিযানে ১.২ কেজি গাঁজাসহ যুবক আটক ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে কৃষকদের হাতে এয়ার ফ্লো মেশিন ও প্রণোদনা তুলে দিলেন এমপি মিলন সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন। জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: / ২৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. নবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category