• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনডিএফের পর এবার জামায়াত থেকে বহিস্কার ডা. ইসমাইল হোসেন কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। জামালপুরে জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ৷৷ পাল্টাপাল্টি অভিযোগ৷ নিরপেক্ষতা তদন্ত দাবি স্থানীয় এলাকাবাসী নাচোলে ডিএনসির অভিযানে ১.২ কেজি গাঁজাসহ যুবক আটক ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে কৃষকদের হাতে এয়ার ফ্লো মেশিন ও প্রণোদনা তুলে দিলেন এমপি মিলন সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন। জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

জামালপুরে জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ৷৷ পাল্টাপাল্টি অভিযোগ৷ নিরপেক্ষতা তদন্ত দাবি স্থানীয় এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি | / ২৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জামালপুর প্রতিনিধি |

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বড় গজিয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঘরে আগুন দেওয়ার অভিযোগ তুলেছে এক পক্ষ। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছে প্রতিপক্ষ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার হালিমা খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী মোখলেছ গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে। এরই মধ্যে শনিবার দুপুরে হালিমা খাতুনের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
হালিমা খাতুন জানান, তাঁর ছেলেদের সঙ্গে প্রতিবেশী মোখলেছ গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির পাশে তাঁর দেবরের বাড়িতে মারামারির খবর পেয়ে সেখানে যান। পরে বাড়িতে ফিরে এসে বসতঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।
হালিমা খাতুনের ছেলে এরশাদ আলী অভিযোগ করে বলেন, মোখলেছ গংদের সঙ্গে তাঁদের প্রায় ১২ বিঘা জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয়ে তাঁর বড় ভাই হাফিজুর আলী বাদী হয়ে আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছেন। শনিবার ২৫ থেকে ৩০ জন লোক বিরোধপূর্ণ জমির ধান কাটতে গেলে তাঁরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই ব্যক্তিরা চলে যান। পরে পুলিশ চলে যাওয়ার পর তাঁরা লাঠিসোঁটা নিয়ে আবার বের হয়ে বাড়িঘর ভাঙচুরের চেষ্টা করেন।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর মায়ের বসতঘরে প্রতিপক্ষের লোকজন আগুন দিয়েছেন। তবে ঘটনার সময় তিনি কর্মস্থলে থাকায় কারা আগুন দিয়েছেন, তা সরাসরি দেখেননি বলে জানান।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে মোখলেছ বলেন, দুপুরে তাঁদের বাড়িতে পুলিশ কেন এসেছিল, তা তাঁরা জানেন না। পরে হাফিজুরের মায়ের ঘরে আগুন দেখতে পান। এ সময় তাঁরা ও গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নেভাতে এরশাদরা বাধা দেন বলে দাবি করেন তিনি।
মোখলেছের দাবি, জমি নিয়ে মামলা চললেও শনিবার ধান কাটার অভিযোগ সত্য নয়। তাঁদের সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে ৯৯৯-এর কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে ধান কাটার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, প্রথমবার ৯৯৯-এ ফোন পেয়ে জোরপূর্বক ধান কাটার অভিযোগের ভিত্তিতে বড় গজিয়াপাড়া এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। পরে দ্বিতীয়বার বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তিনি আরও জানান, দিনের বেলায় বসতঘরে আগুন দেওয়ার অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বিষয়টি সন্দেহজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উভয় পক্ষ শান্তিপূর্ণ অবস্থানে না থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category