• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে শ্রীপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাপতি ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ জব্দ কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‍্যালি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি মুন্ডুমালা মহিলা কলেজের সামনে ড্রেনের নোংরা পানিতে দুর্ভোগ, ভাঙছে সড়ক দুর্গন্ধ ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা, অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার কুলিয়ারচর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ইসমাইল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালার মৃত্যু, প্রাণ গেল একই পরিবারের দুজনের। আদমদীঘি ও সান্তাহারে দামোদর ব্রত সহস্র প্রদীপ প্রজ্জলন অনুষ্টিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ৫৩ বিজিবি। অভিযানে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ২৭ বোতল ‘চকো ডিএক্স’ এবং ৩৯ বোতল ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ১০টা ১০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে এই অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত এসব সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং যেকোনো ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপর ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category