• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব তানোরে ইউএনও নাঈমা খানের সাঁড়াশি অভিযান: তিন সার ব্যবসায়ীকে ৬৩ হাজার টাকা জরিমানা, জব্দ ১৫ বস্তা সার চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান রানা হাওলাদার ৪০ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেপ্তার কয়রায় ১৬ বছর ধরে বন্ধ যাতায়াতের পথ, দুর্ভোগে ৩০-৪০ পরিবার জামালপুরে সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা খাতায় ২৩৬ শিক্ষার্থী, বাস্তবে উপস্থিতি মাত্র ৫-১০ জন শিকারির ফাঁদে মৃত্যুঝুঁকিতে চিত্রা হরিণ, উদ্ধার করে বনে ফেরাল কোস্ট গার্ড! নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

তানোরে ইউএনও নাঈমা খানের সাঁড়াশি অভিযান: তিন সার ব্যবসায়ীকে ৬৩ হাজার টাকা জরিমানা, জব্দ ১৫ বস্তা সার

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার : / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে সারের বাজারে অনিয়ম ও সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। তাঁর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিনটি মামলায় মোট ৬৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৫ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। অভিযানে সারের অবৈধ মজুত ও ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মাদারীপুর বাজারের মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী ইমদাদুল হক, পিতা মহির উদ্দিন, সাং-মাদারীপুর, তানোর, রাজশাহীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় মো. রাদিক, পিতা ইমদাদুল হক, সাং-মাদারীপুরকেও একই আইনে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুই বস্তা ডিএপি ও এক বস্তা টিএসপি সার জব্দ করা হয়।

অন্যদিকে, উপজেলার তালন্দ বাজারে মেসার্স জেবা ট্রেডার্সের স্বত্বাধিকারী বাদল কবিরাজকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নয় বস্তা ডিএপি ও তিন বস্তা টিএসপি সারসহ মোট ১২ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, পৃথক তিনটি মামলায় সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা এবং ১৫ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দ করা সারের মধ্যে রয়েছে ১১ বস্তা ডিএপি ও চার বস্তা টিএসপি সার।

স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট বা অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের মাধ্যমে সার ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যথাযথভাবে বিতরণ এবং বাজারে সারের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় সারের বাজারে অনিয়ম, আইন লঙ্ঘন ও অব্যবস্থাপনার বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category