• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে শ্রীপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাপতি ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ জব্দ কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‍্যালি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি মুন্ডুমালা মহিলা কলেজের সামনে ড্রেনের নোংরা পানিতে দুর্ভোগ, ভাঙছে সড়ক দুর্গন্ধ ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা, অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার কুলিয়ারচর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ইসমাইল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালার মৃত্যু, প্রাণ গেল একই পরিবারের দুজনের। আদমদীঘি ও সান্তাহারে দামোদর ব্রত সহস্র প্রদীপ প্রজ্জলন অনুষ্টিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার

কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‍্যালি

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- / ১৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা
প্রতিনিধিঃ-
বাল্য বিবাহের অভিশাপ থেকে কন্যা শিশুদের রক্ষা, তাদের শিক্ষার অধিকার নিশ্চিত এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে উপকূলীয় জনপদ খুলনার কয়রায় সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে বাল্য বিবাহ বিরোধী স্লোগান ও প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠে উপজেলার প্রধান সড়কগুলো। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আমাল ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘ফর দ্য পারপাস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি প্রকল্পভুক্ত ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী বাল্য বিবাহবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেয়। শিক্ষার্থীদের স্লোগানে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। র‍্যালি-পরবর্তী বক্তব্যে অতিথিরা বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য, অসচেতনতা ও সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে অনেক কিশোরী বাল্যবিবাহের শিকার হচ্ছে। অল্প বয়সে বিয়ের ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। একটি বাল্যবিবাহ শুধু একজন কিশোরীর স্বপ্নকেই থামিয়ে দেয় না, বরং একটি পরিবারের সম্ভাবনাময় ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ। কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় আমাল ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে কিশোরীদের ক্ষমতায়ন ও সুরক্ষায় যে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। অতিথিরা সরকারি প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে কয়রাকে শতভাগ বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
র‍্যালির প্রতি উপজেলার সর্বস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেন। এ সময় আমাল ফাউন্ডেশনের মাঠপর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category