• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোঃ আনারুল হক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার একটি দল মিরটুলী গ্রামে আনারুল হকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আনারুল হক মিরটুলী গ্রামের আফসার আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা বা মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশের পক্ষ থেকে সবাইকে মাদককে ‘না’ বলার এবং সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category