পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা পরিষদ মার্কেটের কম্পিউটার লেখক মোঃ রেজাউল করিম রেজা (৩৫), এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রেজা প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পৌর শহরের রাজনগর নতুন বস্বির বাসায় চলে যায়। তার পরিবার শূত্রে জানা যায় রাত বারোটার সময় কে বা কাহারা রেজা কে ডেকে বাসা থেকে নিয়ে যায়। রাতে আর বাড়িতে ফেরে না পরের দিন বুধবার সকালে তুলার ডাঙ্গা রাস্তা ও ইসলাম অটো মিলের পূর্ব পাশে রেজার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুহুর্তের মধ্যে বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পড়ে স্থানীয়রা ৯৯৯ নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রেজার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কিভাবে মারা গেছে তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানান পুলিশ। রেজার অকাল মিত্যুতে এলাকায় বইছে শোকের মাতম। রেজার মিত্যু যেন কেউ মেনে নিতে পারছে না।