• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি কালীগঞ্জে কলেজ ছাত্রীকে এনসিপি নেতার বারংবার ধর্ষণ। আদমদীঘিতে তিন মাদক সেবীর জেল-জরিমানা সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ ফুল-ফসলে সাজানো ব্যাংকার আরিফুলের খামার বাড়ি, স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত

আদমদীঘিতে তিন মাদক সেবীর জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৩১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার খ-সার্কেলের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত তিন জনকে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম। দন্ডপ্রাপ্ত তিন জনকে সোমবার বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার খ- সার্কেলের একটি দল ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান কালে ৩০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদ সহ উপজেলার আমবাড়িয়া গ্রামের পোল্লাদ বর্মনের ছেলে পাবন বর্মন (৩৫), একই গ্রামের কার্তিক বর্মনের ছেলে দীলিপ বর্মন (৫৫) এবং ইসবপুর গ্রামের মৃত যতিন পাহানের ছেলে পিন্টু পাহান (৩৮)কে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের মধ্যে একজনকে ৩ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড,একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড,আরেক জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একজনের ৫ হাজার টাকা অর্থদন্ড, অপর ২ জনের ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া-খ অঞ্চল সান্তাহার সার্কেলের পরিদর্শক সামছুল আলম জানান, দন্ডপ্রাপ্ত তিনকে সোমবার সকালে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category