• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
তানোর’এ বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাক এর কৃষক সমাবেশ পন্ড! শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিলেন এমপি আবু সুফিয়ান ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান দুর্গাপূজায় যানজটমুক্ত শহর গড়তে ঝালকাঠিতে তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগ পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন, এমপি। বিরল সীমান্তে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অভিযানে ২৪৮ পিস ভারতীয় নেশা ট্যাবলেট উদ্ধার কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিয়ের চার মাসের মাথায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। সন্তানের মুখ দেখার আগে কারাগারে,….. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিলেন এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম প্রতিনিধি: / ২৬ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরিব, দুঃখী ও মেহনতি মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জনাব মো. আবু সুফিয়ান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর চট্টলার কৃতী সন্তান, বটতলী সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম বক্কর। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে চাল বিতরণের এ উদ্যোগকে অসহায় মানুষের জন্য সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন আয়োজক ও স্থানীয়রা।
প্রচারে: মো. কামাল উদ্দিন
সহ-সাধারণ সম্পাদক, রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন; উপদেষ্টা, বাটালি রোড যুব পরিষদ; সদস্য, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category