• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
আনোয়ারায় হিলফুল ফুজুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, সেবা পেলেন দুই শতাধিক মানুষ। ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফুলবাড়ী কয়লা উত্তোলন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন ভোটের আগেই চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা! জনসেবার নামে প্রচারণা, দুর্দিনে জনগণের পাশে ছিলেন কতজন? ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ‎কুলিয়ারচরে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠি নার্সিং কলেজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৫৬ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতন (গীতা স্কুল) এর ১ম বর্ষ পূর্তি উৎসব বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। শুক্রবার সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দিরে সকাল ৮টায় গীতাপাঠ, শ্রদ্ধাঞ্জলি, গীতাদেবীর আরতি ও পরিক্রমার মধ্য দিয়ে ১ম বর্ষপূর্তি উৎসবের শুভ সুচনা শুরু হয়। এরপর দিনব্যাপী কর্মসচীর মধ্যে গীতাদেবীর আর্শিবাদকৃত সুতোবন্ধন, খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগীতা, প্রসাদ বিতরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
সনাতনী ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ও ধর্মীয় নৈতিক শিক্ষায় আলোকিত করতে বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজ কুমার সাহা মিন্টুর সঞ্চালনায় ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাধামাধব মন্দিরের প্রধান উপদেষ্ঠা ও বিশিষ্ঠ সমাজসেবক শোভা বালা সাহা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন ভক্তিবেদান্ত নিকেতন (গীতা স্কুলের) প্রধান শিক্ষক ইসকন প্রভু সংকীর্তন প্রিয় দাস সমর।
এ সময় উপস্থিত ছিলেন, ভক্তি বেদান্ত নিকেতন (গীতা স্কুল) এর উপদেষ্ঠা মন্ডলী ও রাধামাধব মন্দিরের উপদেষ্ঠা এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা, ডাঃ বিপুল কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ গুপ্ত, সুবোধ ভৌমিক, রামচন্দ্র প্রসাদ, ননী গোপাল প্রাং, দুলাল দেবনাথ, কিশোর সাহা, উত্তম চৌধুরী, রাধামাধব মন্দির কমিটির যুগ্ম সম্পাদক গৌতম প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সরকার প্রমুখ। পরে গীতা প্রতিযোগীতা, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category