• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
আনোয়ারায় হিলফুল ফুজুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, সেবা পেলেন দুই শতাধিক মানুষ। ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফুলবাড়ী কয়লা উত্তোলন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন ভোটের আগেই চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা! জনসেবার নামে প্রচারণা, দুর্দিনে জনগণের পাশে ছিলেন কতজন? ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ‎কুলিয়ারচরে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠি নার্সিং কলেজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

আনোয়ারায় হিলফুল ফুজুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, সেবা পেলেন দুই শতাধিক মানুষ।

নিজস্ব প্রতিবেদক,আবুল কাশেম চট্টগ্রাম। / ৩৯ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,আবুল কাশেম চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডীতে মানবতার কল্যাণ ও সমাজসেবার ব্রত নিয়ে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘হিলফুল ফুজুল সমাজ কল্যাণ একতা সংঘ’-এর উদ্যোগে স্থানীয় উত্তর জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, ক্যাম্পটিতে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। দিনব্যাপী চলা এই কার্যক্রমে প্রায় দুই শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পে আগত সাধারণ মানুষকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড প্রেসার পরিমাপসহ প্রাথমিক চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও সফল সমাপ্তি নিয়ে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ একতা সংঘের দায়িত্বশীলরা জানান, এই মহৎ উদ্যোগকে সফল করতে যারা সশরীরে উপস্থিত ছিলেন, সার্বিক সহযোগিতা করেছেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে থেকে উৎসাহ জুগিয়েছেন—তাদের সকলের প্রতি সংগঠন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। জনসাধারণের এই ভালোবাসাই সংগঠনকে আগামীতে আরও বড় পরিসরে কাজ করার প্রেরণা জোগাবে।
আয়োজকরা আরও জানান, এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এই ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সংগঠনের ভবিষ্যতের সকল মানবিক কাজের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category