চট্টগ্রাম প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্কর, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ এবং চট্টগ্রাম বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার।
এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নেতাকর্মীদের স্লোগান ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নগরীর রাজপথ মুখরিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা, জাতীয় ঐক্য ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির এই কর্মসূচি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক সক্রিয়তা ও ঐক্যের বার্তা তুলে ধরেছে।