• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফুলবাড়ী কয়লা উত্তোলন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন ভোটের আগেই চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা! জনসেবার নামে প্রচারণা, দুর্দিনে জনগণের পাশে ছিলেন কতজন? ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ‎কুলিয়ারচরে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠি নার্সিং কলেজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

সফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি:- / ২১ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি:-

‘সুস্থ শিশু, সুন্দর আগামী’—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক ও মানবিক সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’ (ডব্লিউসিসি)-এর উদ্যোগে দিনব্যাপী এ শিশু স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দুই শতাধিক শিশুর স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। পাশাপাশি শিশুদের পুষ্টি, পরিচর্যা এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।

সংগঠনটির চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকেরা এ চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে শৈশব থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক চিকিৎসা প্রয়োজন। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবার শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে পারে না। এসব সুবিধাবঞ্চিত শিশুর কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকেরা জানান, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category