• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
ঝালকাঠি নার্সিং কলেজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ঝালকাঠিতে বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে যুবক গ্রে’প্তা’র বিরামপুরে এক বছরেও রাস্তার কাজ শুরু না হওয়ায় মানব বন্ধন ও মন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান আইন-শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা: স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপি’র ১৭ বছরের ত্যাগ-সংগ্রাম, ২৫০ মামলার বোঝা—তবুও বিএনপির মূল্যায়নের অপেক্ষায় গাজী সিরাজ উল্লাহ! সুন্দরবন পশ্চিম বিভাগের সফলতা দশ মাসের অভিযানে ৪০৩ মামলায় গ্রেফতার ৩৯৪ জন অপরাধী বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা দিনাজপুরে এসডো-এর উদ্যোগে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতামুলক কর্মসূচির উদ্বোধন হালিশহরে কিশোর-তরুণদের জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ, চক্রের মূলহোতা নুরু গ্রেপ্তার

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

দেশে সারের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষকদের চাহিদা বিবেচনায় সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা ও বাবুডাইং এলাকায় কৃষি কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রতিটি ইউনিয়নে সার ডিলারের সংখ্যা দুইজন থেকে বাড়িয়ে তিনজন করা হয়েছে। চলতি মাসেও চাহিদা অনুযায়ী সারের সরবরাহ বাড়ানো হয়েছে। ডিলারদের অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সেবা প্রদানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। এ সময় স্থানীয় কৃষকদের গ্রীষ্মকালীন বিষমুক্ত টমেটো চাষসহ আধুনিক কৃষি কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কৃষিমন্ত্রী। আমবাগানের ফাঁকা জমিতে সাথি ফসল হিসেবে আদা চাষের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমগাছের মধ্যবর্তী ফাঁকা জায়গায় আদা চাষ সম্প্রসারণ করা গেলে একদিকে আদামের আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে কৃষকের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষিকে পূর্ণাঙ্গ স্বাবলম্বী ও রপ্তানিমুখী করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
মাঠপর্যায়ের কৃষি কার্যক্রম পরিদর্শনকালে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং কৃষির উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ, জেলা বিএনপির, আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ জেলার কৃষি ও মৎস্য বিভাগের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category