• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুলিয়ারচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু পটিয়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক আনোয়ারায় হিলফুল ফুজুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, সেবা পেলেন দুই শতাধিক মানুষ। ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফুলবাড়ী কয়লা উত্তোলন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন হোসেন (২২) ও সিয়াম হোসেন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ।
সান্তাহার পুলিশ ফাঁড়ির সুত্রে জানা যায়, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে গত শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত সুজন হোসেনের কাছ থেকে ১৫ পিস এবং সিয়াম হোসেনের কাছ থেকে ১৫ পিসসহ মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন হোসেন নওগাঁ জেলার এনায়েতপুর মধ্যপাড়ার জামাল হোসেনের ছেলে ও সিয়াম হোসেন একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনের মামলা দায়ের পর শনিবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category