• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু পটিয়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক আনোয়ারায় হিলফুল ফুজুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, সেবা পেলেন দুই শতাধিক মানুষ। ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফুলবাড়ী কয়লা উত্তোলন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন ভোটের আগেই চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা! জনসেবার নামে প্রচারণা, দুর্দিনে জনগণের পাশে ছিলেন কতজন? ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

পটিয়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: / ২৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
“মাদকাসক্তি রোধ করি, আগামী প্রজন্ম রক্ষা করি”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর ১০ নম্বর ধলঘাট ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের উদ্যোগে নূর সুপার মার্কেট মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব খোরশেদ আলম খোরশেদ।
এতে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিস্তার শুধু আইনশৃঙ্খলার জন্য হুমকি নয়, এটি আগামী প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসেরও অন্যতম কারণ।
তরুণ সমাজকে অপরাধের অন্ধকার থেকে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি।
সমাবেশ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category