• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ, নীরব প্রশাসন! ধ্বংসের পথে যুবসমাজ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য ঝালকাঠি শহরে ৬ পিস ইয়াবাসহ মিলন নামের এক যুবক গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Win Cerex Cough’ সিরাপসহ মো. মিঠুন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামসংলগ্ন পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে নেশাজাতীয় সিরাপগুলোসহ অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।আটক মো. মিঠুন ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মো. মনজুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,
“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category