• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনডিএফের পর এবার জামায়াত থেকে বহিস্কার ডা. ইসমাইল হোসেন কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। জামালপুরে জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ৷৷ পাল্টাপাল্টি অভিযোগ৷ নিরপেক্ষতা তদন্ত দাবি স্থানীয় এলাকাবাসী নাচোলে ডিএনসির অভিযানে ১.২ কেজি গাঁজাসহ যুবক আটক ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে কৃষকদের হাতে এয়ার ফ্লো মেশিন ও প্রণোদনা তুলে দিলেন এমপি মিলন সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন। জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ১৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিনে ঔষুধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সাতানীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও আসন্ন বক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলজার হোসেন মোল্লা।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহিম শাহরিয়ার মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ কবির নাঈম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাদিম হোসেন সুমন, সমাজসেবক রমজান ভুইয়া, উপজেলা মহিলা দলের সহ সভাপতি নাজমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ গোলজার মোল্লা বলেন, মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ঔষুধ ছিটিয়ে মশা নিধন করা হবে। ট্রাস্টের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা বৃত্তি, কন্যা দায়গ্রস্থ পিতাকে আর্থিক সহযোগীতাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত আছে। আপনাদের ভোটে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারী কার্যক্রমের সাথে সাথে ট্রাস্টের কার্যক্রম আরো গতিশীল হবে।
এসময় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক হোসেন, সরকারী শ্রমিক কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশিদুল হাসান জীবন, শরীফ মাষ্টার, আঃ হাই মাষ্টার, মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category