• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চাঁপাইনবাবগঞ্জকে ডেঙ্গু রেড জোন ঘোষণার দাবি করেন— চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : / ৫১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ও প্রাণহানি বাড়তে থাকায় জেলাকে ‘ডেঙ্গু রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে আক্রান্তদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে ১৫–২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম পাঠানোর আহ্বান জানানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় শহরের পুরাতন বাজারে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানায়, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, চেম্বারের পরিচালক মোঃ মনিরুল ইসলাম, বাহারাম আলী প্রমুখ। সভায় চেম্বারে সভাপতি আব্দুর ওয়াহেদ বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। অপরিকল্পিতভাবে ফেলে রাখা খাল-নালা, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা এডিস মশার প্রজনন বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত বর্জ্য অপসারণ, ওয়ার্ডভিত্তিক সর্বদলীয় কমিটি গঠন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর দাবি জানান তাঁরা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সমাজ ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category