• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান রানা হাওলাদার ৪০ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেপ্তার কয়রায় ১৬ বছর ধরে বন্ধ যাতায়াতের পথ, দুর্ভোগে ৩০-৪০ পরিবার জামালপুরে সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা খাতায় ২৩৬ শিক্ষার্থী, বাস্তবে উপস্থিতি মাত্র ৫-১০ জন শিকারির ফাঁদে মৃত্যুঝুঁকিতে চিত্রা হরিণ, উদ্ধার করে বনে ফেরাল কোস্ট গার্ড! নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার অবশেষে বিদায় নিলেন আদমদীঘি থেকে বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল ইসলাম ঝালকাঠিতে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কয়রায় ১৬ বছর ধরে বন্ধ যাতায়াতের পথ, দুর্ভোগে ৩০-৪০ পরিবার

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ২০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওলিয়ানগর গ্রামে দীর্ঘ ১৬ বছর ধরে যাতায়াতের পথ বন্ধ থাকার অভিযোগ উঠেছে তাইজুল শেখের বিরুদ্ধে। এতে আনুমানিক ৩০ থেকে ৪০টি পরিবারের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগী রফিকুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম ও মোঃ মজিদ সরদারসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের পথ নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। প্রায় ১৬ বছর ধরে পথটি বন্ধ থাকায় গ্রামের ৩০ থেকে ৪০টি পরিবারের মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। এ কারণে প্রতিদিন নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।

ভুক্তভোগী পরিবারগুলোর আরও অভিযোগ, চলাচলের পথ বন্ধ থাকায় তাঁদের সন্তানদের বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাতায়াত করতেও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যাওয়া এবং শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান তাঁরা।

সেলিনা বেগম আরও অভিযোগ করে বলেন, মোহাম্মদ সানার ছেলে আসাদ সানা বিভিন্ন সময়ে তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। তবে এ বিষয়ে আসাদ সানার কাছে জানতে চাইলে তিনি অভিযোগটি অস্বীকার করেন।

এ বিষয়ে অভিযুক্ত তাইজুল শেখ ও তাঁর বোন রেখছোনা বেগমের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ‘এটি আমাদের রেকর্ডীয় সম্পত্তি। এখানে সরকারি কোনো রাস্তা নেই। তবে আমরাও চাই, এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে সরকারি উদ্যোগে একটি পথ বের করে দেওয়া হোক।’

তাঁরা আরও বলেন, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে একটি বিকল্প পথের ব্যবস্থা করে দেওয়া হয়।

দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। তাঁদের দাবি, জমির মালিকানা ও চলাচলের অধিকার যাচাই করে এলাকাবাসীর জন্য একটি স্থায়ী যাতায়াতের পথের ব্যবস্থা করা হোক।

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো দপ্তর বা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category