• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
জামালপুরে সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা খাতায় ২৩৬ শিক্ষার্থী, বাস্তবে উপস্থিতি মাত্র ৫-১০ জন শিকারির ফাঁদে মৃত্যুঝুঁকিতে চিত্রা হরিণ, উদ্ধার করে বনে ফেরাল কোস্ট গার্ড! নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার অবশেষে বিদায় নিলেন আদমদীঘি থেকে বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল ইসলাম ঝালকাঠিতে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিকারির ফাঁদে মৃত্যুঝুঁকিতে চিত্রা হরিণ, উদ্ধার করে বনে ফেরাল কোস্ট গার্ড!

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ১৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
সুন্দরবনে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে আবারও সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে থাকা একটি জীবিত আহত চিত্রা হরিণ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। একই দিন বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বন্যপ্রাণী রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এমন তৎপরতা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category