• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব তানোরে ইউএনও নাঈমা খানের সাঁড়াশি অভিযান: তিন সার ব্যবসায়ীকে ৬৩ হাজার টাকা জরিমানা, জব্দ ১৫ বস্তা সার চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান রানা হাওলাদার ৪০ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেপ্তার কয়রায় ১৬ বছর ধরে বন্ধ যাতায়াতের পথ, দুর্ভোগে ৩০-৪০ পরিবার জামালপুরে সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা খাতায় ২৩৬ শিক্ষার্থী, বাস্তবে উপস্থিতি মাত্র ৫-১০ জন শিকারির ফাঁদে মৃত্যুঝুঁকিতে চিত্রা হরিণ, উদ্ধার করে বনে ফেরাল কোস্ট গার্ড! নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ১২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
হিন্দু ধর্মালম্বীদের রীতি মতে বগুড়ার আদমদীঘিতে বুধবার আনন্দঘন পরিবেশে ভাই ফোঁটা উৎসব পালিত হয়েছে। ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ, মমতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলতেই এই উৎসব প্রাচীনকাল থেকে পালিত হয়ে আসছে হিন্দু সম্প্রদায়দের মাঝে।
সনাতন ধর্মীয় ঐতিহ্য ও লোক বিশ্বাস অনুসারে, কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাই ফোঁটা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বুধবার সারা বিশ্বের ন্যায় আদমদীঘিতেও বোনেরা তাঁদের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে যমদেবের অমঙ্গল থেকে ভাইয়ের সুরক্ষা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। ভাইয়ের মঙ্গল ও কল্যাণ কামনায় বোনেরা পালন করেন নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা।
ভাই ফোঁটা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভাই-বোনের আত্মিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য প্রকাশ। উপহার কিংবা আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে এই দিনটি মনে করিয়ে দেয় পারিবারিক বন্ধনের গভীরতা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার।
ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আনন্দঘন পরিবেশে ভাই ফোঁটার এই পবিত্র দিনে প্রতিটি বোনের প্রার্থনা-ভাই যেন সুস্থ থাকে, দীর্ঘজীবী হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করে। ভাই-বোনের ভালোবাসা অটুট থাকুক যুগে যুগে। সম্প্রীতি, সৌহার্দ্য ও মঙ্গলময়তায় ভরে উঠুক প্রতিটি পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category