• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline
তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজন শিক্ষা বৃত্তি পরিক্ষায় ১০ জন পুরস্কৃত, ৫৮ শিক্ষার্থীকে সম্মাননা পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো চা চাষী সম্মেলন ২০২৬, সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি জেলার পর কেন্দ্রীয় এনডিএফ বহিষ্কার করল ডা. ইসমাইলের সদস্যপদ , ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের গাবখান-ধানসিঁড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারজানা ইয়াসমীনের অঙ্গীকার ঘোষণা

তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : / ৩৬ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার :

আগের একাধিক রাজনৈতিক মামলায় আত্মগোপনে ছিলেন,,গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির কথা জানালেন স্থানীয়রা

রাজশাহীর তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইটকে নাটোরের সিংড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তানোরের রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই নেতার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। তবে তাঁকে সুনির্দিষ্ট কী অভিযোগে এবং কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামিল হাসান সুইট তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, এর আগে স্বেচ্ছাসেবক লীগ এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ফারুক চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁর নামে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এসব মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে উল্লেখ করে তাঁর অনুসারীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়া হয়েছে। এসব মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে মামলাগুলোর সুনির্দিষ্ট বিবরণ, নম্বর ও বর্তমান আইনি অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, আত্মগোপনে থাকা অবস্থায়ও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময়ে দেশে সংঘটিত নাশকতামূলক ঘটনার পর সেসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেন এবং অভিযুক্ত ব্যক্তিদের প্রতি সমর্থনসূচক মন্তব্য করতেন। বলে স্থানীয়রা কেউ কেউ দাবি করেছেন। এ বিষয়ে জানতে তার ফেসবুক পেজ Ramil Hassan Sweet’ নামের ফেসবুক পেজ থেকে গত ১৪ই নভেম্বর ২০২৬ তারিখে‘ধন্যবাদ কামারগাঁ’ ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করা হয়। ওই ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী, রামিল হাসান সুইট তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এবং ওই পেজ ঘুরে দেখা যায় বিভিন্ন সময় এ ধরনের একাধিক পোস্ট করা আছে।

এসব পোস্টের প্রকৃতি, সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এদিকে নাটোরের সিংড়া থেকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের হাতে তাঁর গ্রেপ্তারের ঘটনা তানোরের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা একজন রাজনৈতিক নেতার গ্রেপ্তারের খবরে তাঁরা স্বস্তি অনুভব করছেন। তাঁদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

তবে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের আগাম সিদ্ধান্তে না গিয়ে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং আইনগত প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি হওয়াই প্রত্যাশিত বলে মনে করছেন সচেতন মহল।

রাজশাহী জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মামলার বিবরণ ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে তথ্য পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category