• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের গাবখান-ধানসিঁড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারজানা ইয়াসমীনের অঙ্গীকার ঘোষণা হামলা-মামলা ও ত্যাগের রাজনীতি পেরিয়ে মনোনয়ন প্রত্যাশী পীর আলী সরদার, মহেশ্বরীপুরে আলোচনায় দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচি শুরু কুলিয়ারচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহে-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত তানোরে অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে সংলাপ সভা

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৬ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সান্তাহার ইউনিয়নের ছাতনী হেলালিয়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন ইসলাম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের মোজাম বেপারীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান লিটন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি ছাতনী হেলালিয়া রেল স্টেশনের রেললাইন দিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যরা জানান, লিটন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায়ই পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে খোঁজ পেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হতো।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category