• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের গাবখান-ধানসিঁড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারজানা ইয়াসমীনের অঙ্গীকার ঘোষণা হামলা-মামলা ও ত্যাগের রাজনীতি পেরিয়ে মনোনয়ন প্রত্যাশী পীর আলী সরদার, মহেশ্বরীপুরে আলোচনায় দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচি শুরু কুলিয়ারচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহে-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত তানোরে অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে সংলাপ সভা

গাবখান-ধানসিঁড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারজানা ইয়াসমীনের অঙ্গীকার ঘোষণা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৬৯ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির ৮ নম্বর গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেছেন মোসাঃ ফারজানা ইয়াসমীন (মুক্তা)। তিনি জেলা তাঁতীদলের সভাপতি মো. বাচ্ছু হাসান খানের সহধর্মিণী। দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইউনিয়নবাসীর কাছে নিজের পরিচিতি ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেছেন।

ফারজানা ইয়াসমীন (মুক্তা) এমএ ও এলএলবি ডিগ্রিধারী এবং শিক্ষানবিশ আইনজীবী। তিনি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘জনগণের সেবাই আমার অঙ্গীকার’ স্লোগানে তিনি একটি আধুনিক, মডেল, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এক সাক্ষাৎকারে ফারজানা ইয়াসমীন মুক্তা বলেন, আমি নিঃসন্তান। তাই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের জন্য নিজেকে উজাড় করে কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করি। এলাকার সব সন্তানই আমার সন্তান। একইভাবে বয়োজ্যেষ্ঠরা আমাকে তাঁদের সন্তান হিসেবে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, “বিগত দিনে দলের আন্দোলন-সংগ্রামসহ বিভিন্ন কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দলের প্রতি আমার ত্যাগ ও অবদান বিবেচনা করে দল আমাকে মূল্যায়ন করবে বলে প্রত্যাশা করি। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী।

নির্বাচিত হলে উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা এলাকার উন্নয়ন নয়, বরং ইউনিয়নের সামগ্রিক ও সমষ্টিগত উন্নয়নে কাজ করতে চাই। জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের সমস্যা, চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নকে এগিয়ে নিতে চাই।

ফারজানা ইয়াসমীন মুক্তা বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত করতে চান। দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category