• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
কয়রায় সড়কের পাশে প্রকাশ্যে ইয়াবা বেচাকেনা, পুলিশের অভিযানে ৭৯ পিস ইয়াবাসহ আটক দুই যুবক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন কুলিয়ারচরে পুলিশের অভিযানে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ তানোরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বিশেষ পরিদর্শন ও ইউএনও নাঈমা খানের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ জানাগেল রংপুরে একই পরিবারের ৪ খু’নে’র রহস্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি

ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : / ২১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধ এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।

সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, কৌশলগত টহল এবং আকস্মিক তল্লাশির মাধ্যমে চোরাচালানিদের অপতৎপরতা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,২৩,৬০০/- (এক লক্ষ তেইশ হাজার ছয়শত) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন,“মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে। মাদক চোরাকারবারিদের কোনো ধরনের অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category