• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজন শিক্ষা বৃত্তি পরিক্ষায় ১০ জন পুরস্কৃত, ৫৮ শিক্ষার্থীকে সম্মাননা পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো চা চাষী সম্মেলন ২০২৬, সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি জেলার পর কেন্দ্রীয় এনডিএফ বহিষ্কার করল ডা. ইসমাইলের সদস্যপদ , ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের গাবখান-ধানসিঁড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারজানা ইয়াসমীনের অঙ্গীকার ঘোষণা

পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো চা চাষী সম্মেলন ২০২৬,

কার্যনিবাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি, / ৩০ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি,

পঞ্চগড়ে চা চাষী, চা বাগান মালিক, চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কারখানা মালিকদের অংশ্র গ্রহণে দিনব্যাপী কর্মশালা , চা চাষিদের সম্মেলন ও দিনব্যাপী চা চাষীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুরুতেই চা চাষীরা একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চা চাষিদের মিলন মেলা ও সম্মেলন উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন ।
পরে আলোচনা সবা অনুষ্ঠিত হয়।

চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের উধর্ধতন উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামাস প্রমানিক,
চা বাগান মালিক সমিতির সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মানিক উদ্দিন মানিক খান, চা চাষী এডভোকেট রফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দার, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু, ঠাকুরগাঁও চা বাগান মালিক সমিতির সাধারন সম্পাদক তাজ উদ্দিন তাজু।

দিন ব্যাপী চা চাষী সম্মেলনে ও চায়ের মান উন্নয়নে কর্মশালায় পঞ্চগড়ের ৫ উপজেলার চা চাষী, চা বাগান মালিক, চা কারখানার মালিক ও চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category