• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline
জামালপুরে সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা খাতায় ২৩৬ শিক্ষার্থী, বাস্তবে উপস্থিতি মাত্র ৫-১০ জন শিকারির ফাঁদে মৃত্যুঝুঁকিতে চিত্রা হরিণ, উদ্ধার করে বনে ফেরাল কোস্ট গার্ড! নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার অবশেষে বিদায় নিলেন আদমদীঘি থেকে বিতর্কিত এসিল্যান্ড আশরাফুল ইসলাম ঝালকাঠিতে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সমবায়ে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: প্রতিমন্ত্রী ফরহাদ

কার্যনিবাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি / ৪২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি

প্রতিমন্ত্রী ফরহাদ
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আত্মনির্ভরশীল হতে হলে সবাইকে সমবায়ের আওতায় আসতে হবে।
বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন করে দলবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সমবায়ের মূল শক্তি ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।

জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যলায় আয়োজনে
করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটি এবং সমবায় মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

মেলায় বিভিন্ন সমবায় সমিতির ১২টি স্টল অংশ নিয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল ও জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। সেখানে জেলায় খুন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কমে আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তবে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ সংকট মোকাবিলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা-সমাবেশ করতে হবে। পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের পাশে পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category