• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন ভোটের আগেই চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা! জনসেবার নামে প্রচারণা, দুর্দিনে জনগণের পাশে ছিলেন কতজন? ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ‎কুলিয়ারচরে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠি নার্সিং কলেজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ঝালকাঠিতে বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে যুবক গ্রে’প্তা’র বিরামপুরে এক বছরেও রাস্তার কাজ শুরু না হওয়ায় মানব বন্ধন ও মন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান

১৭ বছরের ত্যাগ-সংগ্রাম, ২৫০ মামলার বোঝা—তবুও বিএনপির মূল্যায়নের অপেক্ষায় গাজী সিরাজ উল্লাহ!

নিজস্ব প্রতিবেদক: / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ—বিএনপির দুঃসময়ের রাজনীতিতে ত্যাগ, মামলা-হামলা ও প্রতিকূলতার এক আলোচিত নাম। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতায় তাঁর জীবন-যৌবনের বড় একটি সময় কেটেছে আদালতপাড়া, কারাগার আর মামলার বোঝা টানতে টানতে। তাঁর নিজের বক্তব্য অনুযায়ী, প্রায় ২৫০টি গায়েবি মামলার আসামি হয়ে পার করেছেন কঠিন সময়। সংসার, ব্যক্তিগত জীবন ও স্বাভাবিক জীবনের আনন্দও যেন রাজনীতির সংগ্রামে বিসর্জন দিতে হয়েছে। অথচ দীর্ঘ এই ত্যাগের পরও দলীয় মূল্যায়নে তিনি কতটা গুরুত্ব পেয়েছেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। সাবেক ছাত্রনেতাদের অনেকের মধ্যেও রয়েছে এ নিয়ে আক্ষেপ ও আলোচনা।
সম্প্রতি তাঁর ফেসবুকের একটি আবেগঘন পোস্ট যেন দীর্ঘদিনের জমে থাকা অভিমান ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। তিনি লিখেছেন, উপরে ওঠার লোভে নয়, বরং যে সিঁড়ি বেয়ে ওপরে উঠেছেন, সেই নিচের সিঁড়ির দিকে তাকিয়েই তিনি প্রশান্তি খুঁজে পান। তাঁর উপলব্ধি—লোভ ও প্রতিহিংসা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়; তিনি ধ্বংস হতে চান না।
এখানেই প্রশ্ন—দলের দুঃসময়ে যারা মামলা, হামলা ও কারাবরণের ঝুঁকি নিয়েছেন, সুসময়ে তাঁদের অবস্থান কোথায়? রাজনীতিতে কি ত্যাগের চেয়ে পদ-পদবি ও ক্ষমতার সমীকরণ বড় হয়ে উঠছে? গাজী সিরাজ উল্লাহর এই বক্তব্য কি নিছক ব্যক্তিগত অভিমান, নাকি দীর্ঘদিনের অবমূল্যায়নের বিরুদ্ধে নীরব প্রতিবাদ? সময়ই দেবে উত্তর। তবে একটি বিষয় স্পষ্ট—ত্যাগী নেতাদের মূল্যায়ন না হলে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন থেকেই যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category