• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
তানোর’এ বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাক এর কৃষক সমাবেশ পন্ড! শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিলেন এমপি আবু সুফিয়ান ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান দুর্গাপূজায় যানজটমুক্ত শহর গড়তে ঝালকাঠিতে তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগ পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন, এমপি। বিরল সীমান্তে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অভিযানে ২৪৮ পিস ভারতীয় নেশা ট্যাবলেট উদ্ধার কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিয়ের চার মাসের মাথায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। সন্তানের মুখ দেখার আগে কারাগারে,….. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান

মোরসালিন ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি: / ১৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মোরসালিন ইসলাম
(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার আওতাধীন ১৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার ( ১৯ অক্টোবর) বিকালে ৬ টার সময় পৌরসভার পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে পূজামণ্ডপগুলোর জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, ফুলবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার এ এস এম শাহাদাত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত এবং পৌর প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী (লিমন)সহ অনেকে।

পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৭ হাজার টাকা করে অনুদান দেওয়ায় সংশ্লিষ্ট মন্দির কমিটির সদস্যরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category