• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

রক্ষক যখন ভক্ষক—তখন বিচার চাইবে কে? কয়লা ধুলে ময়লা যায় না—আর কত অপকর্ম করবেন এসআই জাহাঙ্গীর?

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ / ২৭৯ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ

এসআই জাহাঙ্গীর আলমের দুর্নীতির খতিয়ান দিন দিন দীর্ঘতর হচ্ছে। বারবার অপরাধ করেও পার পেয়ে যাওয়ার সংস্কৃতি তাকে আজ বেপরোয়া করে তুলেছে। সম্প্রতি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এই কর্মকর্তার বিরুদ্ধে মৃত এক নারীর টাকা ও গহনা আত্মসাতের যে ন্যাক্কারজনক অভিযোগ উঠেছে, তা শুধু বিভাগীয় অপরাধ নয়—বরং চরম অমানবিকতার বহিঃপ্রকাশ।

এসআই জাহাঙ্গীর আলমের কিছু ‘স্মরণীয়’ কীর্তি:

মৃতের সম্পদ চুরি:
বগুড়ায় মৃত এক নারীর টাকা ও গহনা আত্মসাৎ করে ধরা পড়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে রাতের আঁধারে তা ফেরত দিতে বাধ্য হন।

উভয় পক্ষ থেকে ঘুষ গ্রহণ:
শেরপুরের মির্জাপুর ইউনিয়নে অপহৃত উদ্ধার করার নামে দুই পক্ষের কাছ থেকেই ২০ হাজার টাকা করে আদায় করার অভিযোগ রয়েছে।

মিথ্যা মামলা ও অডিও কেলেঙ্কারি:
এক আত্মহত্যাকারীর পরিবারকে প্রলোভন দেখিয়ে সাজানো মামলা দেওয়ার চেষ্টা এবং আসামি ছেড়ে দেওয়ার নামে ঘুষ দাবি করার অডিও রেকর্ড ফাঁস হয়।

আমাদের প্রশ্ন:

টাকা বা গহনা ফেরত দিলেই কি অপরাধ মাফ হয়ে যায়? একজন সাধারণ মানুষ চুরি করলে তাকে হাজতে যেতে হয়, অথচ আইনের পোশাক গায়ে দিয়ে বারবার একই অপরাধ করার পরও কেন এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

ভুক্তভোগী নারী আজ বেঁচে নেই বলেই কি এই চুরির ঘটনা ধামাচাপা পড়ে যাবে? মৃত মানুষের সম্পদ নিয়ে যারা ছিনিমিনি খেলে, তারা কোনোভাবেই ‘জনগণের সেবক’ হতে পারে না।

দাবি একটাই:

শুধু টাকা ফেরত দেওয়া বা বদলি নয়—অপরাধী এসআই জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনের রক্ষক যখন নিজেই অপরাধী, তখন আমরা নীরব থাকতে পারি না।

রাজশাহী রেঞ্জের ডিআইজি, বগুড়া জেলা পুলিশ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি—বিভাগীয় তদন্তের নামে কালক্ষেপণ বন্ধ করুন এবং এই কলঙ্কিত পুলিশ সদস্যের বিচার নিশ্চিত করুন।

একটি শেয়ার করে সত্যকে মানুষের সামনে তুলে ধরুন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category