• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া (কক্সবাজার): ‎ / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

‎মোঃ হারুন অর রশিদ উখিয়া (কক্সবাজার):
‎
‎উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পালংখালী উচ্চ বিদ্যালয়ে আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন ও পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যসহ দুই শতাধিক এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
‎
‎সমাবেশে সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট রেজাউল করিম রেজা বলেন, “আজকের অভিভাবক সমাবেশ নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটি যৌথ অঙ্গীকার। এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি বড় বাঁক। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আজ থেকেই শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে প্রস্তুতি শুরু করতে হবে।”
‎
‎তিনি বিশেষ করে ৩টি প্রধান বিষয়ের ওপর জোর দেন: শিক্ষকদের ক্ষেত্রে কেবল পাঠ্যবই শেষ করলেই চলবে না; গণিত, ইংরেজি ও বিজ্ঞানের মতো বিষয়ে প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে বিশেষ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
‎
‎অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের শুধু বকাঝকা না করে ভালোবাসায় আগলে রাখতে হবে। ঘরের পড়ার পরিবেশ নিশ্চিত করা, অতিরিক্ত মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরীক্ষার ফল আশানুরূপ না হলেও উৎসাহ ও মানসিক সমর্থন জোগানোর আহ্বান জানান তিনি। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে মোবাইল আসক্তি ও অলসতা ত্যাগ করে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার নির্দেশ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থেকে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

‎সভাপতির বক্তব্যে তিনি আরো আশ্বস্ত করেন যে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ও গৌরবোজ্জ্বল ফলাফল অর্জনে পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের অবকাঠামোগত ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে।
‎
‎সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষক, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ধারাবাহিক মূল্যায়নের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সন্তানদের ভালো ফলাফলের পাশাপাশি চরিত্র গঠনে শিক্ষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
‎
‎শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে সমাবেশ শেষ হয়।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category