• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১২৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় মিঠাপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান বলেন, “বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম যাতে না হয়, সে জন্য যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যোগদান করলেই দায়িত্ব শেষ নয়; যুবকদের কর্ম ও আদর্শের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মারুফ হোসেন, বদলগাছী উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শামীম রেজা, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম, বদলগাছী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আহসান হাবীব, জনপ্রশাসন সচিবালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সালাউদ্দিন মোহাম্মদ আবু সাঈদ, ৪ নম্বর মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনিসুর রহমান এবং জামায়াত নেতা আবদুস সামাদ।
অনুষ্ঠানে মিঠাপুর ইউনিয়নের ৩৪ জন যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগে যোগদান করেন। পরে প্রধান অতিথি নবাগত যুবকদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category