• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
অসুস্থতায় ভুগছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, দেশবাসীসহ সবার কাছে দোয়া কামনা ঝালকাঠির রাজাপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বাড়ি ফেরা হলো না সবুজের, সড়কে মিলল নিথর দেহ আরআরএমইপি প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগে যোগ্যতা যাচাই, গুরুত্ব স্বচ্ছতায় চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি, পার্বতীপুরে ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঝালকাঠির রাজাপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৩২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাত ৯টা ২৫ মিনিটের দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কানুদাসকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেন হাওলাদারের টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার রিয়াদ হাওলাদার (২১), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নয়াখালী এলাকার সোহেল গাজী (৪৩) এবং একই উপজেলার হেতালিয়া এলাকার গোলাম রাব্বি (২০)।
এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড ফোন এবং একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের ডোপ টেস্টে মাদক গ্রহণের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষায় রিয়াদ হাওলাদারের শরীরে অ্যামফেটামিন, সোহেল গাজীর শরীরে অ্যামফেটামিন ও ক্যানাবিনয়েডস এবং গোলাম রাব্বির শরীরে ক্যানাবিনয়েডস পজিটিভ পাওয়া যায়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মোস্তফা কামাল বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category