• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা নাসিরউদ্দিন গ্রেপ্তার, আদালতে প্রেরণ। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান তরুণ প্রজন্মের আগ্রহের কেন্দ্রে; মানবিক কর্মকাণ্ডে ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযান, ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, ৫ জেলের কা’রা’দণ্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার।

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা নাসিরউদ্দিন গ্রেপ্তার, আদালতে প্রেরণ।

চট্টগ্রাম প্রতিনিধি, চট্টগ্রাম। / ১৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি, চট্টগ্রাম।
চট্টগ্রামের বোয়ালখালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে উল্লেখিত মোঃ নাসিরউদ্দিন ওরফে ‘চাক্তাই নাসির’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাকলিয়া থানা পুলিশের সহায়তায় বাকলিয়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি নাসিরউদ্দিন চরখিজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
তিনি বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর টেক্সঘর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হাজী পিয়ার মোহাম্মদ এবং মাতার নাম হালিমা বেগম।
বোয়ালখালী থানার
মামলা নম্বর ও তারিখসংক্রান্ত তথ্যে উল্লেখ রয়েছে, মামলাটি ২৪ অক্টোবর ২০২৬ তারিখের এবং এর ধারা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩।
মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার করেন বলে জানানো হয়েছে।
আজ ২৮ অক্টোবর ২০২৬ তারিখে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের মাধ্যমে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category