• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
আরআরএমইপি প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগে যোগ্যতা যাচাই, গুরুত্ব স্বচ্ছতায় চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি, পার্বতীপুরে ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা নাসিরউদ্দিন গ্রেপ্তার, আদালতে প্রেরণ।

আরআরএমইপি প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগে যোগ্যতা যাচাই, গুরুত্ব স্বচ্ছতায়

ঝালকাঠি প্রতিনিধি / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের আওতায় ১০ জন নারী কর্মী নিয়োগের কার্যক্রমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই-বাছাই করা হয়েছে। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কর্মসূচিতে মোট ৪২ জন আবেদন করেন। তাঁদের মধ্যে ছয়জনের আবেদন বাতিল বলে গণ্য হয় এবং চারজন আবেদনকারী অনুপস্থিত ছিলেন।

কার্যক্রমে উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তারিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাসেল রানা, ঝালকাঠি এলজিইডি কার্যালয়ের ট্রেনিং অফিসার আবুল কালাম আজাদ এবং ঝালকাঠি সদর এলজিইডির কার্যসহকারী মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ নাসির উদ্দিন।

নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তারিকুল ইসলাম বলেন, “আরআরএমইপি প্রকল্পের আওতায় ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ কার্যক্রমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই-বাছাই করে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা যেন ন্যায্যভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় রেখেই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আমরা চাই, এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হোক এবং তাঁরা তাঁদের পরিবার ও সমাজের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”

প্রকল্পটির আওতায় স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে। নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নির্বাচিত কর্মীদের যোগদানের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category