• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি, পার্বতীপুরে ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা নাসিরউদ্দিন গ্রেপ্তার, আদালতে প্রেরণ। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান তরুণ প্রজন্মের আগ্রহের কেন্দ্রে; মানবিক কর্মকাণ্ডে

কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে পিকআপ জব্দ; চালককে গ্রেপ্তারে অভিযান চলছে
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লাকে চাপা দিয়ে হত্যার ঘটনায় জড়িত পিকআপ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পিকআপের চালক মো. মাজহারুল ইসলাম এখনো গ্রেপ্তার হননি। তাঁকে গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনে থেকে পিকআপটি উদ্ধার ও জব্দ করে। উদ্ধার করা পিকআপের নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
যেভাবে ঘটে দুর্ঘটনা
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর দিবাগত রাতে কালীগঞ্জ থানার রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালন শেষে তিনজন সন্দেহভাজন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন পুলিশের সদস্যরা। পথে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা পুলিশের গাড়িটি থামিয়ে সদস্যদের সঙ্গে কথা বলেন।
কথোপকথনের একপর্যায়ে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লাকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় পিকআপটি আটকাতে এগিয়ে গেলে পুলিশের অন্য সদস্যরাও ধাক্কায় গুরুতর আহত হন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পিকআপের সন্ধান
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। ২৫ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ২৬। মামলাটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় রুজু করা হয়েছে।
এরপর কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় পিকআপটির অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।
হেলপারের জবানিতে চালকের নাম
পুলিশ জানায়, এ ঘটনায় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বয়স ২৯ বছর। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা (শেখবাড়ী) এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু শেখ পিকআপটির চালক হিসেবে মো. মাজহারুল ইসলামের নাম জানিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় পিকআপটি শনাক্ত ও জব্দ এবং হেলপারকে গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category