• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফুলবাড়ী কয়লা উত্তোলন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন ভোটের আগেই চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা! জনসেবার নামে প্রচারণা, দুর্দিনে জনগণের পাশে ছিলেন কতজন? ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ‎কুলিয়ারচরে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠি নার্সিং কলেজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

আইন-শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা: স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপি’র

সাংবাদিক সালাম / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

বর্তমান সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সভাপতি ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি। এ সময় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং জ্বালানি মন্ত্রীর দ্রুত পদত্যাগ দাবি করেন তিনি।
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এমপি অভিযোগ করে বলেন, বিএনপি সারাদেশে দমন-পীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সাথে দলটি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও চরমভাবে ব্যর্থ হয়েছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নিত্যপণ্যের লাগামহীন দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। বাজার ব্যবস্থা বিএনপির নিয়ন্ত্রণে নেই।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সাথে বিগত সরকারের তুলনা টেনে এনসিপি সভাপতি বলেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর তার একটিও রাখেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতোই বিএনপি আন্দোলনেরত শ্রমিকের জানাজাও পর্যন্ত করতে দেয়নি। উল্টো বাড়ি বাড়ি গিয়ে পুলিশ শ্রমিকদের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে।
প্রেস ব্রিফিংকালে তিনি চলমান শ্রমিক আন্দোলনের সব ন্যায্য দাবির প্রতি এনসিপি-র পূর্ণ একাত্মতা প্রকাশ করেন এবং ঘোষণা দেন, জনগণের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে এনসিপি রাজপথে সোচ্চার থাকবে।
এর আগে, দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
সমন্বয় সভায় এনসিপি-র সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, ডক্টর আতিক মুজাহিদ এমপিসহ দিনাজপুর জেলা এনসিপি-র সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category